দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে গতকাল রোববার ভোরে বাস ও পিকআপের সংঘর্ষে বাবু শেখ (৫০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বাবু শেখের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দে। এ ছাড়া এ ঘটনায় পিকআপচালক সাগর সরদার (২৪) ও অপর ব্যবসায়ী মাইনুদ্দিন মণ্ডল (৩০) আহত হন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে কুষ্টিয়ার মিরপুরের কদমতলা এলাকায় গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ট্রাকচাপায় অপর এক ট্রাকচালক নিহত হন। নিহত ট্রাকচালকের নাম লাভলু (২৫)। তাঁর বাড়ি যশোরের ঝিকরগাছার শিমুলিয়া গ্রামে। কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।