দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ভাগদুর্গা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই বাসচালকের সহকারী জয়ন্ত বসাকসহ (২৭) দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। গতকাল বুধবার বেলা সোয়া দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, বগুড়া থেকে রিপন পরিবহন নামের বাসটি যাত্রী নিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে যাচ্ছিল। ভাগদুর্গা এলাকায় পৌঁছার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায়।