দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি ও বোর্ডবাজার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁদের একজনের পরনে সাদা পাঞ্জাবি ও চাদর রয়েছে। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। অপরজনের লাশ ছিন্নভিন্ন হয়ে গেছে। গত সোমবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে। নাওজোড় হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকা পার হওয়ার সময় এক ব্যক্তিকে গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বোর্ডবাজার এলাকায় গাড়ি চাপায় অপর ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। লাশ দুটি গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।