দুজন পাঁচ দিন করে রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রীসহ চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার চেয়ারম্যানের ছোট ভাই হাবিবুর রহমান ও চেয়ারম্যানের প্রথম স্ত্রীর ছেলে শাহাদাৎ ইসলামের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশ জানায়, গতকাল সোমবার ওই দুজনকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১ মে পুলিশ ওই দুজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) অরুপ তরফদার জানান, গত ৩০ এপ্রিল রফিকুল ইসলামের বাড়ির নৈশপ্রহরী আব্দুস সাত্তার আদালতে জবানবন্দি দেওয়ার পর হাবিবুর রহমান ও শাহাদাৎ ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গত ১৯ এপ্রিল রাতে রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী শামীমা ইসলাম, শামীমার ছোট ভাই রানা ইসলাম এবং বাড়ির দুই গৃহপরিচারিকা রেখা আক্তার ও মনি আক্তারকে রফিকুলের ঝাউচর গ্রামের বাসভবনে গলা কেটে হত্যা করা হয়।