দুজন বিদ্যুৎস্পৃষ্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডা থানা এলাকায় গতকাল শনিবার বিকেলে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন দগ্ধ হয়েছেন। এঁদের একজন সহকারী নির্মাণ প্রকৌশলী মো. রাশেদ (২২) এবং অন্যজন নিরাপত্তাকর্মী আহম্মেদ আলী (২৪)। গুরুতর অবস্থায় দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে মেরুল বাড্ডার নিমতলীতে একটি বহুতল ভবনে নির্মাণকাজ চলছিল। কাজ করার সময় একটি লোহা গিয়ে পাশের বিদ্যুতের তারের ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন রাশেদ ও আহম্মেদ আলী। রাশেদের শরীরের ৪২ শতাংশ ও আহম্মেদ আলীর ৯০ শতাংশ পুড়ে গেছে।