দুজন সহকারী প্রক্টর নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন রসায়ন বিভাগের প্রভাষক মো. আওলাদ হোসেন এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম। গতকাল সোমবার তাঁদের দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।জানা যায়, জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় গত ৯ জানুয়ারি থেকে শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। গত শনিবার উপাচার্য শরীফ এনামুল কবিরের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা আন্দোলন স্থগিত ঘোষণা করেন। শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সহকারী প্রক্টর কবিরুল বাসার ও আ স ম ফিরোজ-উল-হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার কাছে পদত্যাগপত্র জমা দেন। শনিবার প্রক্টর পদত্যাগপত্রে স্বাক্ষর করে উপাচার্যের কাছে পাঠিয়ে দেন। ওই দিনই কবিরুল বাসার ও গতকাল ফিরোজ-উল-হাসানের পদত্যাগপত্র গৃহীত হয়। উপাচার্য গতকালই রসায়ন বিভাগের প্রভাষক মো. আওলাদ হোসেন এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলামকে নতুন সহকারী প্রক্টর হিসেবেÊদুই বছরের জন্য নিয়োগ দেন।