দুজন সাক্ষ্য দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় গতকাল সোমবার দুজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ এ দুজনের সাক্ষ্য গ্রহণ করেন।
আদালত ১৫ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। গতকাল সাক্ষ্য দেন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ও গোলাম মোস্তফা। সাক্ষ্য গ্রহণের আগে ওই দম্পতির মেয়ে ঐশী রহমানসহ মামলার তিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান পল্টন থানায় হত্যা মামলা করেন। ১৭ আগস্ট ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করে। ২৪ আগস্ট ঐশী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
২০১৪ সালের ৯ মার্চ ঐশীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়ের।