দুজনকে আটক, গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত বুধবার রাতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় এলাকাবাসী দুজনকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তাদের পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাত ১০ টার দিকে ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের ভালুকিয়া গ্রামের ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার চার-পাঁচজন দুর্বৃত্ত পিলার থেকে খুলে নিচে নিয়ে আসে। এ সময় গ্রামের লোকজন প্রথমে লোডশেডিং মনে করে, পরে ট্রান্সফরমার চুরির ঘটনা টের পেয়ে চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন ধাওয়া করে ট্রান্সফরমারসহ দুজনকে হাতেনাতে ধরে ফেলে এবং অন্যরা পালিয়ে যায়।ধৃত দুই ব্যক্তি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ খিরমুড়া গ্রামের মো. ফারুক (২৯) ও মো. ইউনুছ। এলাকাবাসী তাঁদের গণধোলাই দিয়ে ফেনী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাঁদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। এঁদের মধ্যে মো. ফারুককে আশঙ্কাজনক অবস্থায় গতকাল বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।