দুজনকে কারাদণ্ড
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ নামাজপুর এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা গত শনিবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী আসলাম শেখ (২৪) ও হাসিব হাওলাদারকে (২৪) আটক করেছেন। র্যাব-৮ বরিশালের উপসহকারী পরিচালক (ডিএডি) কবিরুল ইসলাম জানান, আটকের সময় তাঁদের কাছে এক কেজি গাঁজা পাওয়া গেছে। শনিবার রাতেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম দুজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মানববন্ধন ও সমাবেশবিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে তাঁর নিজ জেলা কুড়িগ্রামের প্রেসক্লাব চত্বরে গতকাল রোববার সকালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা বিএনপির সহসভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু বকর, সহসভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম। সড়ক দুর্ঘটনাফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গতকাল রোববার দুপুরে একটি মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় রিপন শেখ (২৩) নামের একজন ঘটনাস্থলেই নিহত ও পাঁচজন আহত হন। রিপনের বাড়ি ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা গ্রামে। ফরিদপুর অফিস আটক ২পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মানিকখালী গ্রামের ব্যবসায়ী কবির সরদার হত্যা মামলায় সন্দেহভাজন ব্যাবসায়ী আবুল কালাম আজাদ (৩৫) ও উপজেলার টিকিকাটা ইউনিয়নের সূর্যমণি গ্রামের মো. রাসেলকে (২৫) আটক করেছে পুলিশ। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, পিরোজপুরের পুলিশ সুপারের নির্দেশে ওই দুই ব্যক্তিকে গতকাল রোববার সকালে আটক করা হয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।