দুজনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিবিরহাটে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।ওই দুজন হলেন: মো. দিদার (২৮) ও মো. হামিদ (২৫)। হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, ছিনতাইকারীরা বিবিরহাটে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ধরে টান দেন। ওই ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয়।