দুজনকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের গালা গ্রামে তারা বানু নামের এক গৃহবধূ খুন হয়েছেন। লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচার রজবপাড়া গ্রামে প্রেমিকার বাড়িতে জলধর চন্দ্র নামের এক তরুণকে গলা কেটে হত্যা করা হয়েছে।শাহজাদপুর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে একদল সন্ত্রাসী তারা বানুর (৩০) ঘরে ঢুকে তাঁকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায়। তিনি ওই গ্রামের ইউসুফ আলীর মেয়ে। গতকাল শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছোমের উদ্দীন নামের একজনকে গ্রেপ্তার করেছে।মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার এসআই কামরুজ্জামান জানান, তারা বানুর ভাই সামসুল হক ৪৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন।অন্যদিকে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার রজবপাড়া গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর গোবধা গ্রামের জলধর চন্দ্র (২৮) নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মহিষখোচা ইউনিয়নের রজবপাড়া গ্রামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।গত বৃহস্পতিবার সন্ধ্যায় জলধর প্রেমিকার বাড়িতে যান। সেখানে জলধর তাঁর নাম জাহাঙ্গীর এবং বাড়ি একই উপজেলার সাপ্টিবাড়ীতে বলে জানান। কিন্তু তাঁর পরিচয়ের সত্যতা না পাওয়ায় প্রেমিকার পরিবারের সদস্যরা জলধরকে বাড়িতে আটকে রাখে। শুক্রবার দুপুরে মমতাজের বাড়ির উঠান থেকে জলধরের গলা কাটা লাশ পুলিশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই প্রেমিকা ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। আদিতমারী থানার ওসি মাহফুজুর রহমান জানান, জলধরের বাবা শুক্রবার রাতে থানায় মামলা করেছেন।