প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে একজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁরা হলেন উপজেলার বেলকাটি গ্রামের নাজমুল হাসান ও সোহাগ হোসেন৷
কেশবপুর থানার ওসি আবদুল জলিল জানান, স্থানীয় এক ঘের ব্যবসায়ীর কাছে এলাকার কিছু চাঁদাবাজ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ব্যবসায়ী বিষয়টি পুলিশকে অবহিত করেন। ফাঁদ পেতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়৷ এ ঘটনায় মামলা হয়েছে৷ কেশবপুর (যশোর) প্রতিনিধি