দুজনকে গ্রেপ্তার করে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে রাজধানীর মতিঝিল থানার মোমিনবাগ থেকে জসিম ও সাঈদ নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, গত শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোমিনবাগের গ্রিনলাইন বাস কাউন্টারে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী জসিম ও তার সহযোগী সাঈদকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুই হাজারটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি মাদক বিক্রেতা দলের সক্রিয় সদস্য।