দুজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার মাদক সেবনের দায়ে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের নেতৃত্বে রাত নয়টার দিকে বাদুরিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে কাঁচদহ এলাকার মিজানুর রহমান এবং ফতেহপুর মাড়াস (বাদুরিয়া) গ্রামের মঙ্গল বর্মণকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিজানুরকে ১৫ হাজার টাকা এবং মঙ্গল বর্মণকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।