দুজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই আবাসিক এলাকায় ইট তৈরি করার দায়ে দুটি ভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা নির্বাহী হাকিম ইশরাত জাহান এই আদালত পরিচালনা করেন। এক বছর ধরে উপজেলার খোলাপাড়া গ্রামে আবাসিক এলাকায় মেসার্স সুমাইয়া ব্রিকস এবং মেসার্স মতিন ব্রিকস ইট তৈরি করে বাজারজাত করে আসছিল। সুমাইয়া ব্রিকসের মালিক সুরুজ আলীকে এক লাখ টাকা ও মতিন ব্রিকসের মালিক আবদুল মতিন বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।