দুজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পৌর শহরের হাসপাতাল সড়কে হাওলাদার ফার্মেসির মালিক জাকির হোসেনকে দুই হাজার ও মেসার্স শান্ত মেডিকেল হলের মালিক সাখায়াত হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফরিদ উদ্দিন এ আদালত পরিচালনা করেন।