দুজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ উত্তীর্ণ ওষুধ, খাদ্যে ভেজাল বা বিভিন্ন ভেজাল পণ্যসামগ্রী চিহ্নিত করতে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর বাসস্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ছাফিয়া আক্তার। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে সেবা ফার্মেসির মালিককে ২৫ হাজার টাকা ও পপুলার ফার্মেসির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ খবরে বাজারের সব ওষুধ, বেকারি, মুদি, ক্লিনিকসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান তালাবদ্ধ করে ব্যবসায়ীরা পালিয়ে যান।