দুজনকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রোবাংলার অধীন কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডে জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক চৌধুরী আহসান হাবীব ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সানোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের উপপরিচালক আবদুস সোবহান দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। এ মামলায় গত বুধবার প্রতিষ্ঠানটির সাবেক এমডি জামিল আহমেদ আলীম, কোম্পানির সাবেক সচিব ও বর্তমান উপমহাব্যবস্থাপক আমির হামজা ও সাবেক ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করা হয়। চলতি বছরের ২২ জুন চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এই পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক ঋত্বিক সাহা।