দুজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে দুই ব্যক্তিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গত মঙ্গলবার রাতে তেঁতুলিয়া পুরোনো বাজারসংলগ্ন এলাকা থেকে বিএসএফ তাঁদের ধরে নিয়ে যায়।ওই দুই ব্যক্তি হলেন, তেঁতুলিয়া উপজেলার কলোনিপাড়া এলাকার নজিবুল্লাহর ছেলে নুর ইসলাম (২০) ও তেলিপাড়া এলাকার তাজুর ছেলে জহির আলী (৩৫)। তাঁদের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম দিনাজপুর জেলার সোনাপুর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে ওই দুই ব্যক্তি মুঠোফোনে তাঁদের পরিবারের সদস্যদের জানিয়েছেন।