দুজনকে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রামের জসিম উদ্দিন ও ইসলাম উদ্দিনের বাড়িতে গত সোমবার দিবাগত রাতে অবৈধভাবে গ্যাস-সংযোগ দেওয়ার সময় এলাকাবাসী দুজনকে আটক করে পুলিশে দেয়। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী হাকিম ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের দুই মাস করে কারাদণ্ডাদেশ দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের মোবারক হোসেন ও আবুল বাশার। তাঁদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।