দুজনকে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার হাটিকুমরুল গোলচত্বরের অদূরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে আনন্দমেলায় জুয়া খেলায় অংশ নেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে দুজনকে আটক করেছে পুলিশ৷ পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে কারাদণ্ডের আদেশ দেন৷ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সলঙ্গা থানার ওসি রাশেদুল ইসলাম প্রথম আলোকে জানান, সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম ও ইসমাইল হোসেন৷  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ