দুজনকে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচ গ্রাহকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন পল্লী বিদ্যুতের কেন্দুয়া আঞ্চলিক কার্যালয়ের (বিলিং এরিয়া অফিস) সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড গতকাল রোববার ওই কর্মকর্তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়। এ ছাড়া বৈদ্যুতিক পাখা ব্যবহারের অনিয়মসহ বিভিন্ন অভিযোগে ওই কার্যালয়ের তৎকালীন প্রকৌশলী (বর্তমানে নেত্রকোনা কর্মরত) আবদুর রহিমকে গত বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পল্লী বিদ্যুতের কেন্দুয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন কয়েক মাস আগে একজন সেচ গ্রাহকের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা আদায় করেন। তিনি ওই টাকা জমা দেননি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কার্যালয়ের বৈদ্যুতিক পাখা নিজের বাসায় ব্যবহার করা এবং দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি বিষয়টি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মানবসম্পদ বিভাগের পরিচালককে লিখিতভাবে জানায়। এ পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গতকাল আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করে।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।