দুজনকে ১১০ বার জুতাপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটেকে জুতাপেটা করা হয়েছে। রোববার রাতে উপজেলার কানাইনগর গ্রামে এক সালিস বৈঠকে তাঁদের জুতাপেটা করা হয়।গ্রামবাসী জানায়, গ্রামের রাজমিস্ত্রি সুজন মিয়া ও রাজীব মিয়া এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় সফিকুল ও জামালের উঠানে ওই দিন এক সালিস বৈঠক হয়। বৈঠকে সুজন ও রাজীব দোষ স্বীকার করলে সুজনকে ১০০ এবং রাজীবকে ১০ বার জুতাপেটা করা হয়।স্থানীয় সোনারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কানাইনগরের ইমান আলী বলেন, অভিযুক্ত ব্যক্তিরা দোষ স্বীকার করায় জুতাপেটা করা হয়েছে।