দুজনের অন্তর্ভুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন জাপার কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য তাজ রহমান ও দলের চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য মহসিন রশীদ। জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গতকাল রোববার তাঁদের এই পদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলে জাপার বিজ্ঞপ্তিতে জানানো হয়।