দুজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারা ও গুলশানে গত দুদিনে দুজনের অপমৃত্যু হয়েছে। এঁদের একজন নির্মাণাধীন ভবন থেকে পড়ে এবং আরেকজন বাসের ধাক্কায় নিহত হয়েছেন। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় গতকাল দুপুর একটার দিকে একটি নির্মাণাধীন ভবনের সাত তলার সিঁড়ি বেয়ে ওঠার সময় ছয় তলায় পড়ে যান শহীদুল ইসলাম (২০) নামের একজন শ্রমিক। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শহীদুলের গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে।
গুলশান থানার এসআই আবু নাইম জানান, শুক্রবার রাতে নতুন বাজার এলাকার সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় সলিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের সালথায়।