প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গত দুই দিনে পৃথক ঘটনায় দুজনের অপমৃত্যু হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেলে গুলশান থানার নদ্দায় নির্মাণাধীন একটি ভবনের আটতলা থেকে পড়ে গুরুতর আহত হন আবুল খায়ের (৩০) নামের এক নির্মাণশ্রমিক। তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খায়ের রডমিস্ত্রি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে গেন্ডারিয়া থানার স্বামীবাগে রিংকু পোদ্দার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবীর খান জানান, পারিবারিক কলহের জেরে রিংকু আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রিংকুর গ্রামের বাড়ি চাঁদপুরে।