প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় রোগীদের হয়রানি করার দায়ে সুরুজ মিয়া ও জাহাঙ্গীর আলম নামের দুই দালালের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বেলা দেড়টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ দণ্ড দেন। ইউএনও ও নির্বাহী হাকিম কানিজ ফাতেমা আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত সুরুজ মিয়ার বাড়ি উপজেলার চরমুকুন্দি গ্রামে এবং জাহাঙ্গীর আলমের বাড়ি উপজেলা সদরের সওদাগরপাড়া এলাকায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, গতকাল বেলা ১১টায় অভিযান চালিয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ওই দুই দালালকে আটক করে।