দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলক্ষেত ও তেজগাঁও এলাকায় দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন একজন স্কুলপড়ুয়া কিশোর ও এ এম আরাফাত উল্লাহ (৩৫)। ময়নাতদন্তের জন্য তাঁদের মরদেহ গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, আরাফাত নিকুঞ্জ-২-এর ১০ নম্বর সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন। ব্যাচেলর আরাফাত একা এক কক্ষে থাকতেন। তিনি একটি ‘বাইং হাউসে’ চাকরি করতেন। রোববার রাত পৌনে ১২টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আরাফাতের বাড়ি কুষ্টিয়া সদরে।

এদিকে তেজগাঁও থানা-পুলিশ জানিয়েছে, আরজতপাড়ার একটি বাসা থেকে সকাল ১০টার দিকে এক স্কুলপড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তরে জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। এই কিশোর স্থানীয় স্কুলের নবম শ্রেণিতে পড়ত। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সুধারাম থানায়।