দুজনের আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর ভাদাম এলাকায় গত সোমবার দিবাগত রাতে বিবি হাজেরা (২২) নামের এক পোশাকশ্রমিক ও গাজীপুরা এলাকার কাজী আরমান (৪৩) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সুরতহাল প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ জানায়, বিবি হাজেরা স্বামী-সন্তান নিয়ে ভাদাম এলাকার নূরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। একই রাতে গাজীপুরা এলাকার কাজী আরমান নিজের শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাঁর আত্মহননের কারণ জানা যায়নি। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। টঙ্গী মডেল থানায় অপমৃত্যুর দুটি মামলা হয়েছে।
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি