দুজনের একই অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুত্ফর রহমান পরস্পরের বিরুদ্ধে গালিগালাজ করার অভিযোগ করেছেন। একটি জলাশয় ইজারা দেওয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাঁরা একে অপরের বিরুদ্ধে এ অভিযোগ করেন।বিউটি বেগম অভিযোগ করেন, কানছগাড়ি এলাকার একটি জলাশয় ইজারা দেওয়ার জন্য ইউএনও তাঁর কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু পরে তাঁকে জলাশয়টি ইজারা দেননি ইউএনও। গত বৃহস্পতিবার তিনি বিষয়টি নিয়ে কথা বলতে ইউএনওর কার্যালয়ে গেলে ইউএনও তাঁকে গালিগালাজ করেন।বিউটি বেগম আরও জানান, গালিগালাজ করার প্রতিবাদে ইউএনওর অপসারণের দাবি করে গত সোমবার একটি বিক্ষোভ মিছিল করার কথা ছিল। এ জন্য তিনি একটি দোকানে ব্যানার লিখতে দিয়েছিলেন। কিন্তু রোববার রাতে ইউএনও পুলিশ নিয়ে ওই দোকানের তালা ভেঙে ব্যানারটি নিয়ে যান। তবে বিউটি বেগমের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও লুত্ফর রহমান। তিনি গতকাল প্রথম আলোকে জানান, বিউটি বেগম অবৈধভাবে জলাশয় ইজারা নেওয়ার জন্য তদবির করতে তাঁর কার্যালয়ে গিয়েছিলেন। ইজারা দেওয়া হবে না জানানোর পর তিনি ক্ষিপ্ত হয়ে ইউএনওকে গালিগালাজ করেন।ব্যানার জব্দ করার বিষয়ে লুত্ফর রহমান বলেন, ‘সরকারের বিরুদ্ধে ব্যানার লেখায় তা জব্দ করা হয়েছে।’