দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় ভূমি অফিসের আদেশ অমান্য করে সরকারি সম্পত্তি দখল করার দায়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দি গ্রামের সিড্ল জুট মিলসের কেয়ারটেকার ওহিদুজ্জামান সিকদার (৪৫) ও আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের হালিম ফকির (৪০)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল বারী অভিযানে নেতৃত্ব দেন। ফরিদপুর অফিস।