দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের দায়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় দুই যুবককে পাঁচ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়া দুজন হলেন উপজেলার হলিদাকান্দা গ্রামের আবু বকর (২৬) ও বকুল মিয়া (২৬)। ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, উপজেলার হলিদাকান্দা গ্রামের সামনের সড়কে গত বৃহস্পতিবার রাতে আবু বকর ও বকুল মিয়া মদ পান করে মাতলামি করছিলেন। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁদের আটক করে।