দুজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদক সেবন ও রাখার অপরাধে ফারুক মিয়াজী (২২) ও জহিরুল ইসলাম নামে দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাত নয়টায় উপজেলা পরিষদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ শাস্তি দেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম। দণ্ড পাওয়া ফারুকের বাড়ি উপজেলার পাটন গ্রামে এবং জহিরুলের বাড়ি নায়েরগাঁও গ্রামে। সন্ধ্যা সাতটায় অভিযান চালিয়ে পুলিশ পাটন গ্রাম থেকে তাঁদের আটক করে।