দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা বিক্রির দায়ে মো. রিপন (৪০) ও শ্রীধাম চন্দ্র (২০) নামে দুই মাছ বিক্রেতাকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ দণ্ড দেন। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মোহাম্মদ মফিজুল ইসলাম। দণ্ড পাওয়া রিপন ও শ্রীধামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খালিসা গ্রামে। সকাল নয়টায় বাবুবাজার থেকে তাঁদের আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ কেজি জাটকা জব্দ করা হয়।