দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের অপরাধে রোমান (২৬) ও আরিফুল ইসলাম (২৬) নামের দুই যুবককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এ কে এম সরোয়ার জাহান গতকাল বৃহস্পতিবার রাতে এ দণ্ডাদেশ দেন। বিকেলে পুলিশ উপজেলা শহরের অফিসার পাড়ার রোমান মিয়া ও চরপাড়া গ্রামের আরিফুল ইসলামকে পৌর এলাকা থেকে গ্রেপ্তার করে।