প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির অপরাধে মারবেল (৩৫) নামের এক ব্যক্তির দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ইউএনও মৌসুমী হাবীব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার দুপুরে এ সাজা দেন। মারবেল বন্দরের উত্তর লক্ষ্মণখোলা এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়ার ছেলে। বাবার দেওয়া সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় দেন। গত সোমবার রাতে মারবেলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ