দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের দায়ে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইসলাম এ দণ্ডাদেশ দেন। ভুলতা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফাইজুর রহমান বলেন, উপজেলার সাওঘাট এলাকার সুকুমার চন্দ্র দাস ও হরিন্দ্র চন্দ্র দাসকে বেলা ১১টার দিকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে দুপুরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক দুজনের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।