দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে মৃত ছাগল জবাই করে মাংস বিক্রি করার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার গাংনী পৌর কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ জামান এই সাজা দেন। তাঁরা হলেন উপজেলার হিজলবাড়িয়া গ্রামের ছাগল ব্যবসায়ী কাব্বারুল ইসলাম (৪৫) ও গাংনী পৌরসভার পূর্ব মালশাদহ এলাকার মাংস বিক্রেতা আবদুল মোমিন (৪২)। তাঁদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।