দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরের জনতা সিনেমা হলে অশ্লীল চলচ্চিত্র প্রদর্শনের দায়ে প্রেক্ষাগৃহের কর্মচারী মো. তাওহীদ (৩০) ও কালু মিয়াকে (৩৫) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে নির্বাহী হাকিম এস এম সাদিক তানভীরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। জানা গেছে, সেন্সর বোর্ডের নিয়ম ভঙ্গ করে ওই প্রেক্ষাগৃহে অশ্লীল বিদেশি চলচ্চিত্র প্রদর্শন করায় ছবির সিডি জব্দসহ দুই কর্মচারীকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া চলচ্চিত্র প্রদর্শনের লাইসেন্স নবায়ন না করায় সিনেমা হলটি সিলগালা করা হয়।