দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, গত সোমবার রাতে উপজেলার খোলাবাড়িয়া পাড়ায় অভিযান চালিয়ে মৃত ইকতার হোসেনের ছেলে টুকু মিয়া (২৫) ও মৃত খইমুদ্দিনের ছেলে আবদুল কুদ্দুসকে (২৮) গাঁজা সেবনের সময় আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ জিল্লুর রহমান খানের কার্যালয়ে ওই দুজনকে উপস্থিত করা হলে তিনি তাদের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত দুই যুবককে গতকালই সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।