দুজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালত জুয়া ও মাদক সেবনের অপরাধে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা েজাউল করিম এ রায় দেন। কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন নওগাঁর ভবানীপুর এলাকার আবুল কালাম আজাদ এবং আদমদীঘির ধামাইল গ্রামের জহুরুল হক। গতকাল সকালে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্দইল সেতু এলাকায় বাসে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ দুজনকে আটক করে। পরে আদালতের বিচারক আবুল কালাম আজাদকে ১৫ দিন ও জহুরুল হককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।