প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় মুঠোফোনে জালিয়াতির কারণে দুই পরীক্ষার্থীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন আবদুস সালাম ও জুবাইদুল ইসলাম। গতকাল শুক্রবার পরীক্ষা চলাকালে তাঁদের শেরেবাংলা নগর সরকারি বিদ্যালয় কেন্দ্র ও মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে আটক করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যায়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী।
এদিকে পরীক্ষার আগে বৃহস্পতিবার রাতে ‘জালিয়াতির চেষ্টার অভিযোগে’ মিল্টন ও পাভেল নামের দুজনকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মিল্টন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ছাত্র।