প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের ইলিশ রক্ষা কর্মসূচির কারণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেকার হয়ে পড়া জেলেদের পুনর্বাসনের লক্ষ্যে তাঁদের মধ্যে গরু, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৪০ জন জেলের মধ্যে এগুলো বিতরণ করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল কাইউম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে প্রতি দুজন জেলেকে একটি করে গরু দেওয়া হয়েছে। এ ছাড়া নয়জন জেলের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন ও ১০ জন জেলের প্রত্যেককে দুটি করে মোট ২০টি ছাগল দেওয়া হয়েছে।