দুজনের জন্য ১৬ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষার মতলব ডিগ্রি কলেজ কেন্দ্রে গত বৃহস্পতিবার একটি পরীক্ষায় অংশ নিয়েছে মাত্র দুজন পরীক্ষার্থী। অথচ ওই কেন্দ্রে দায়িত্ব পালন করেন ১৬ জন।
ওই কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষায় কেন্দ্রের ৮ নম্বর কক্ষে স্থানীয় রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের মৌসুমী আক্তার ও মুন্সীরহাট কলেজের কামরুন্নাহার নামের দুই শিক্ষার্থী অংশ নেয়।
ওই কেন্দ্রের পরীক্ষা কমিটির সদস্য কলেজশিক্ষক তৌহিদুল আলম বলেন, মাত্র দুজন পরীক্ষার্থীর জন্য আজ ১৬ ব্যক্তিকে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করতে হয়।