প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে জহুরুল এন্টারপ্রাইজ নামের একটি কম্পিউটারের দোকানে অশ্লীল ভিডিওচিত্র রাখার অপরাধে একজনকে তিন মাসের জেল এবং অপরজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ ইউএনও গোলাম মওলার ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার এই দণ্ড দেন৷ তারাগঞ্জের বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ওই অশ্লীল ভিডিওচিত্র বিভিন্ন মুঠোফোনে টাকার বিনিময়ে ডাউনলোড করছিলেন দোকানদারেরা—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও গতকাল দুপুরে দোকানগুলোতে অভিযান চালান। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি