দুজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল নির্বাহী হাকিম হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন পৃথক আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভার চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার মাসুদ রানাকে (৩৮) এক বছর ও গাড়িষাপাড়া মহল্লার আবদুল মালেককে (৩৫) দুই বছরের সাজা দেওয়া হয়।