দুজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রাম ও বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আরিফুর রহমান (৩২) ও শাহআলম (৪৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, সোমবার সকালে নাজিরপুর এলাকা থেকে আরিফুরকে ও মাদ্রাসা এলাকা থেকে রোববার রাতে শাহআলমকে গাঁজাসহ আটক করা হয়। তাঁরা প্রত্যেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গতকাল তাঁদের পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।