প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দে দুই ব্যক্তিকে গতকাল সোমবার দুপুরে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে রোববার সন্ধ্যায় অপেক্ষমাণ পণ্যবাহী গাড়ির ক্রম ভঙ্গ করে বাড়তি টাকা নিয়ে ফেরিতে আগে গাড়ি তোলার কথা বলে চালকের কাছ থেকে টাকা আদায়কালে ডিবি পুলিশ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ওই দুই ব্যক্তিকে আটক করে। পরে তাঁদের থানায় সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার মিলন সরদার (২৭) ও বাহিরচর দৌলতদিয়ার সিদ্দিক শেখ (৪৫)। গতকাল থানার পুলিশ তাঁদের ইউএনও পঙ্কজ ঘোষের কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন।