প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢেলাপীর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত দুই পুলিশ সদস্যের দাফন গত শনিবার সম্পন্ন হয়েছে। তাঁরা হলেন কনস্টেবল শামসুল আলম (৫৫) ও মাইজুল ইসলামের (২৬)। গত শুক্রবার ওই দুর্ঘটনায় সৈয়দপুর থানার চার পুলিশ সদস্য মারা যান।
মাইজুল ইসলামের লাশ গত শনিবার বিকেলে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী হাতিরভিটা গ্রামের বাড়িতে পৌঁছায়। পারিবারিক কবরস্থানে মাইজুলের লাশ দাফন করা হয়। একই দিন বিকেলে নীলফামারী পুলিশ লাইনে জানাজা শেষে কাজীপাড়ার বাসাসংলগ্ন কবরস্থানে দাফন করা হয় শামসুল আলমকে।