প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি থেকে দুজন যুগ্ম আহ্বায়ক পদত্যাগ করেছেন। ৩ মার্চ ঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন ও গোলাম কিবরিয়া লিয়াকত গতকাল রোববার মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়কের কাছে পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রে তাঁরা উল্লেখ করেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে তাঁরা জানতে পারেন তাঁদের নতুন আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। এর আগে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এমনকি ১৯৯৮ সাল থেকে ২০০১ সালে ছাত্রদলের কমিটির সদস্য হিসেবে যে সব অছাত্র ছিলেন এবং নানা কারণে বিতর্কিত ছিলেন, তাঁদের সমন্বয়ে ৩ মার্চ কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ জন্য তাঁরা নতুন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক পদে এমনকি সদস্য পদেও থাকতে রাজি নন।